শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা কারাগারে সংঘর্ষে ৫ কয়েদী আহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলাকারাগারে গোসল করাকে কেন্দ্র করে দুই দল হাজতী ও কয়েদির মাঝে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হাজতী জানান, দীর্ঘদিন ধরে কারাগারের অভ্যন্তরে গোসল ও খাবার নিয়ে প্রায়ই হাজতি ও কয়েদিদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ইতোমধ্যে বেশকয়েকবার কয়েদি ও হাজতীদের মাঝে মারামারি হলেও কারা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ফলে দিন দিন মারামারির ঘটনা ব্যাপক আকার ধারণ করছে।
কারা সূত্রে জানা যায়, গতকাল ওই সময় সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাদেক মিয়া হাউজে গোসল করতে গেলে কয়েদি এমরান মিয়া বাঁধা দেয়। এ সময় এমরান মিয়া টাকা দাবি করে।
এ নিয়ে সাদেক মিয়ার সাথে এমরানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। কারারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত অবস্থায় সাদেক ও এমরানকে উদ্ধার করে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য নিতে হবিগঞ্জ জেলা কারাগারে ব্যবহৃত টেলিফোনে বার বার যোগাযোগের চেষ্টা করে হলেও কারা কর্তৃপক্ষ ফোন ধরেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com