শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দেশ সেরা উপস্থিত বক্তা লুৎফুর রহমান তহবিলদার সংবর্ধিত

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শিশু-কিশোর সংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫ এর ‘খ’ ছাত্র গ্র“পের উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী বাহুবল কিশলয় জুনিয়র হাই স্কুলের প্রাক্তন ছাত্র লুৎফুর রহমান তহবিলদারকে ষোড়শ বাহুবল একুশে বই মেলায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২২ ফেব্র“য়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও সাংবাদিক পংকজ কান্তি গোপের পরিচালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। সভায় লুৎফুর রহমান তহবিলদারকে ক্রেস্ট প্রদান উপহার দেয়া হয়।
উল্লেখ্য, বিগত ১০ ফেব্র“য়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে লুৎফুর রহমান তহবিলদার উল্লেখিত জাতীয় পর্যায়ের পুরষ্কারটি গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com