বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন রফিকুল সভাপতি, ফরিদ শিকদার সম্পাদক ॥

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারী সকাল ১১টায় উপজেলার ম্যাপল (কে জি এন্ড হাই স্কুল সামনে নবীগঞ্জ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলার সকল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতাদের উপস্থিতে ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে রফিকুল আলম আজাদ (প্রতিষ্ঠাতা পরিচালক, পাঞ্জেরী কিন্ডার গার্টেনকে সভাপতি এবং ফরিদ আহমদ শিকদার (প্রতিষ্ঠাতা পরিচালক, অধ্যক্ষ স্টার ফিউচার কে জি এন্ড ক্যাডেট হাই স্কুলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কার্যকরী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি রেজা আহমদ চৌধুরী, ইসমত আহমেদ, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ নূর, সাংগঠনিক সম্পাদক ইসমত আহমেদ শাহিন, অর্থ ও দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক নূর উদ্দীন, সহ-প্রচার সম্পাদক জিতেন্দ্র বৈদ্য, শিক্ষা ও ক্রিড়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ কায়ছার আহমদ, সহ-শিক্ষা ও ক্রিড়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সেজি খানম।
উল্লেখ্য, সারা বাংলাদেশের মত কিন্ডার গার্টেন, ক্যাডেট, বেসরকারী স্কুলগুলি দেশের সু-শিক্ষার মানকে আরও গতীময়, সুষ্ঠ, সুন্দর ও নিয়মনীতির মধ্যে পরিচালনার জন্য নবীগঞ্জ উপজেলার সকল কিন্ডার গার্টেন, ক্যাডেট, বেসরকারী স্কুলগুলোর কার্যকরী কমিটি গঠন লক্ষ্যে ৯০ দিন পূর্বে ৭ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। উপস্থিত সভায় নতুন কমিটিকে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন মোঃ আসাদুর রহমান, নৃপেন্দ্র লাল দাশ, মোঃ মফিজুর রহমান, মোঃ মাসুদ আলম, রূপম দেবরায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com