বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সাংবাদিক আমীর হোসেন স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের সাংবাদিকতা জগতের প্রতিকৃত ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম অ্যাডভোকেট মো. আমীর হোসেন এর মৃত্যুতে তার জীবনে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ করেছে তরফ সাহিত্য পরিষদ। শনিবার দুপুরে এই স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ প্রেসক্লাব।
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তরফ সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি শামিম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও মরহুম অ্যাডভোকেট মো. আমীর হোসেন এর ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মহিবুল হোসেন জিতু। স্বাগত বক্তব্য রাখেন তরফ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন, তরফ সাহিত্য পরিষদের সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, জুলফিকার হোসেন তানজির, তরফ সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুস সাত্তার, সাহিত্য সম্পাদক শাহ মনসুর আহমেদ সেলিম, সদস্য মোতাহির চৌধুরী, প্রবাষক জালাল উদ্দিন রুমি প্রমুখ। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন তরফ সাহিত পরিষদ সদস্য মাওঃ মোঃ নুরুল আমীন।
পরে অতিথিবৃন্দ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং মরহুম আমীর হোসের এর পরিবারের কাছে এই গ্রন্থের কিছু কপি এবং ক্রেস্ট হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com