বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র রাতুল মিয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট থানার এসআই আবুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর এলাকায় রাতুল মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাতুল মিয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। বৃহস্পতিবার সকালে রাতুল মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের থৈগাঁও গ্রামের মৃত আঃ রেজাকের পুত্র রঙ্গু মিয়া (৬০) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে এএসআই মোস্তাফা।
পুলিশ জানায়, রঙ্গু মিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামে রুস্তম উল্লার পুত্র নানু মিয়া (৬০) ও নানু মিয়ার পুত্র নাহিদ মিয়া (২০) সহ পিতা-পুত্রকে গ্রেফতার করে এএসআই আলমাস। তারা এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার ৪ জনকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com