বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দায়িত্ব পালনে অটল ও আপোষহীন থাকব : সিইসি

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ দায়িত্ব নেওয়া নতুন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন-কানুন, বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে শপথ গ্রহণ করার পর সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের জ্ঞান ও অভিজ্ঞতা ভান্ডারের অনুসরণীয় দিক নির্দেশনা কাজে লাগব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব। তা করতে গিয়ে আমরা সরকার, সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যম ও জনগণের সহযোগিতা প্রত্যাশা করি।
নতুন সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রদান করেছেন সেজন্য আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন হিসেবে বুধবার বিকাল ৩টায় প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণ করেছি। তারপর থেকেই আমাদের উপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দায়িত্ব অর্পিত হয়েছে।
তিনি বলেন, আমাদের কার্যক্রমের প্রধান উপাত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত বিভিন্ন আইন, আইনের অধীনে প্রণীত বিধিমাল ও নির্বাচন কশিনের নীতিমাল এবং নির্বাহী আদেশসমূহ। আমাদের অনুসরনীয় হবে ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ টি নির্বাচন কমিশনের রেখে যাওয়া অভিজ্ঞতা সম্বলিত দিক নির্দেশনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com