সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাই উপজেলা যুবলীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মামুনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইকরামুল হক শামীমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আহমেদ আজাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ও এডভোকেট শেখ আনিছুজ্জামান আনিছ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জামাল তালুকদার, সালাউদ্দিন সুমন, উজ্জল আহমেদ,। সভায় প্রধান অতিথি যুবলীগ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী লাখাই উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ উন্নয়নকে তরান্বিত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com