শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় ওসমানী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক হোসাইনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গুল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, লোকমান আহমেদ খাঁন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল হাকিম, সহ-সভাপতি মিরাজ আলী, উপজেলা যুবলীগ নেতা সুনুক মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম। এছাড়াও সভায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বর্ধিত সভায় বিস্তারিত সাংগঠনিক আলোচনা শেষে সর্বসম্মিতিক্রমে আগামী ১৯ ফেব্র“য়ারী ইউনিয়নের স্থানীয় ভবের বাজার (আদিত্যপুর) এ ইউনিয়ন যুবলীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com