মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে প্রাণ কোম্পানির ভ্যানের ধাক্কায় ট্রাক খাদে

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৬৮ বা পড়া হয়েছে

শাযেস্তগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের পানসী হোটেলের সামনে বেজোরা নামক স্থানে প্রাণ কোম্পানির কাভার ভ্যানের ধক্কায় ট্রাক খাদে পড়ে দুই জন আহত হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ঢাকা-থেকে সিলেট যাওয়ার সময় মাধবপুরের পানসী হোটেলের সামনে বেজোরা নামক স্থানে দূর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও হেলপার আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাক ও কাভার ভ্যানটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে হযরত গাউছুল আযম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী (রাঃ) স্মরণে পড়াঝার মুন্সীবাড়ী গাউছিয়া সুন্নীয়া খানকা শরীফের ১৭তম উরস মাহফিল ও পড়াঝাড় গাউছিয়া সুন্নীয়া আফছার তালুকদার হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে সুন্নী কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বাদ আসর হইতে সারারাত্র ব্যাপী উক্ত সুন্নী কনফান্সে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও মাদ্রসার প্রতিষ্ঠাতা মাওঃ ও ক্বারী হাফেজ জাকির আল হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি থাকবেন মুফ্তি রুহুল কদ্দুছ রেজভী। বয়ান করবেন আল্লামা এ কে আফছার আহমদ তালুকদার, পীরে তরিক্বত মুজিবুর রহমান জালালী, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, মাওঃ নুরুল আমিন, মাওঃ ক্বারী মামুনুর রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com