মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সৌদী আরবে হলদারপুর গ্রামের মোঃ ময়না মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী মোঃ ময়না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি সৌদি আরবের মক্কা আল-জাহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মোঃ ময়না মিয়া দীর্ঘ ২০ বছর যাবত জীবিকার টানে সৌদি আরবের মক্কায় অবস্থান করে আসছেন। মোঃ ময়না মিয়া গত শুক্রবার বার্ধক্য জনিত কারনে মক্কার আল-জাহের হাসপাতালে ভর্তি হন। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে ছিলেন। পরে তিনি সৌদি স্থানীয় সময় রাত ১টা ও বাংলাদেশ স্থানীয় সময় ৪ ভোর রাত ৪টায় ইহকালের মায়া ত্যাগ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পুত্র মোঃ এখলাছুর রহমান রিপন, আবিদুর রহমান সুমনসহ পরিবারের সদস্যরা। মরহুমে মরদেহ এখনো দেশে আসেনি। তাই জানাযার নামাজের সময় সুচি এই মহুর্তে জানানো সম্ভব হচ্ছে না। পরবর্তিতে জানাযার সময় সুচি জানিয়ে দেয়া হবে। মরহুম মোঃ ময়না মিয়া ওই উপজেলার হলদারপুর গ্রামের মরহুম কদ্দুছ মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com