শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য ৪৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বরাদ্দ আনলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য ৪৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বরাদ্দ নিয়ে এসেছেন এমপি কেয়া চৌধুরী। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে আবেদন করলে তিনি, এমপি কেয়া চৌধুরীকে গত ১৪ জানুয়ারী এ বরাদ্দ প্রদান করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন গত ১৯ জানুয়ারী এক পত্রে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জকে কাজের আদেশ প্রদান করেন। বরাদ্দকৃত এলাকাগুলো হচ্ছে, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০ কিঃ মিঃ, বড় ভাকৈর ইউনিয়নে ৫০ কিঃমিঃ, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৩০কিঃমিঃ, করগাঁও ইউনিয়নে ৪০কিঃমিঃ, গজনাইপুর ইউনিয়নে ২০কিঃমিঃ, নবীগঞ্জ ইউনিয়নে ১০কিঃমিঃ, বাউসা ইউনিয়নে ২০কিঃমিঃ, দিঘলবাগ ইউনিয়নে ২০কিঃমিঃ, ইনাতগঞ্জ ইউনিয়নে ১০কিঃমিঃ ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে ৩০কিঃমিঃ, স্নানঘাট ইউনিয়নে ২০কিঃমিঃ, সাতকাপন ইউনিয়নে ২০কিঃমিঃ, বাহুবল সদর ইউনিয়নে ৩০কিঃমিঃ, মিরপুর ইউনিয়নে ২০কিঃমিঃ, পুটিজুরী ইউনিয়নে ৩০কিঃমিঃ, লামাতাসী ইউনিয়নে ১০কিঃমিঃ মিলিয়ে মোট ৪৫০ কিলোমিটার মাইলেজ বিদ্যুৎ বরাদ্দ রয়েছে।
এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন, নবীগঞ্জ-বাহুবলবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছি। তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবার ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com