বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ শহরতলী যশের আব্দায় বাড়ি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর যশের আব্দা এলাকায় বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে এক ভয়াবয় সংঘর্ষ হয়েছে। গতকাল (১০ ফেব্র“য়ারী ২০১৭ইং) সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়। গুরত্বর আহতদের মাঝে সাইফুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির অবস্থা আশংকাজনক।
জানা যায়, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও একই এলাকার মানিক মিয়ার মাঝে ১৩ শতক জমির উপর একটি বাড়ির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়। এরেই জের ধরে গতকাল ১০ ফেব্র“য়ারী সকালে মোঃ মানিক মিয়ার পক্ষের ৩০-৪০ জন লোক লাঠিসোটা নিয়ে আতাউর রহমান সেলিমের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় উভয় পক্ষের লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এসংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হন। আহতরা হল, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (৪৭), সাইফুর রহমান (৩৫), মমিনুল ইসলাম (৫০), জামিল হোসেন (৩৫), নেজাম উদ্দিন (৪০), মোঃ আরমান প্রকাশ (২২), মোঃ মানিক মিয়া (৩৭), এম.এ আজিজ (৩৫), মোঃ শাহ আলম (৩২) ও মোঃ কাসেম আলী (৩৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com