সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা মর্তুজ তরফদারের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও ৫নং শানখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরতুজ তরফদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। গতকাল শুক্রবার জুম্মাবাদ উপজেলার শাকির মোহাম্মদ হাইস্কুল মাঠে নামাজের জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা মরতুজ তরফদারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের লোকজন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com