সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সুরঞ্জিত সেনের মৃত্যুতে বানিয়াচংয়ে রতœা উচ্চ বিদ্যালয়ে শোক সভা

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গতকাল (রবিবার) বিদ্যালয় মাঠে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, দাতা সদস্য সুশীল চন্দ্র দাশ, শিক্ষক দ্বীপক কুমার দাশ, অবিনাশ চন্দ্র দাশ, প্রদীপ চন্দ্র দাশ, আরতি রাণী দাশ, নিবেদিতা চক্রবর্তীসহ শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বানিয়াচং আজমিরীগঞ্জের সংসদ সদস্য হওয়ার সুবাদে এই এলাকায় রতœা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল প্রতিষ্ঠায় অবদান রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে অবহেলিত এই এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। সভায় সুরঞ্জিত সেনের মৃত্যুতে উপস্থিত সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এক শোক বার্তায় সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com