বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের চেয়ারম্যান আশিক মিয়ার বিরুদ্ধে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার হুমকীর অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের একটি হত্যা মামলায় সাক্ষীকে বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। একই গ্রামের আলীনুর পাশা নামে এক ব্যক্তি এ হুমকীর অভিযোগ আনেন।
২০১৬ সালের ২০ অক্টোবর পুলিশ সুপারের নিকট দেয়া আবেদনে আলীনুর পাশা উল্লেখ করেন, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়ার নেতৃত্বে স্থানীয় কাজীগঞ্জ বাজারে তার চাচাতো ভাই দিলাল মিয়াকে খুন করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় আশিক মিয়াকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২০১৩ সালে মামলাটি বিচারের জন্য সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। এই মামলার ঘটনা সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিতে আলীনুর পাশাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন ইউপি চেয়ারম্যান আশিক মিয়া। মিথ্যা সাক্ষ্য না দিলে তাকে হত্যাসহ অপহরণের হুমকি দিয়ে আসছিলেন আশিক মিয়া। এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছেন আলীনুর পাশা। তার পরিবারের লোকজনও নিরাপত্তাহীন।
এদিকে ইউপি নির্বাচনে ভোট না দেয়ার জের ধরে ২০১৬ সালের ৯ ডিসেম্বর আলীনুর পাশার উপর হামলা চালায় আশিক মিয়ার লোকজন। তিনি ওইদিন বিকেলে বাড়ি থেকে কাজিরবাজার যাচ্ছিলেন। এ সময় আশিক মিয়ার ভাই আকল মিয়ার নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে। এ সময় আলীনুরের শোরচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আলীনুর শাহ বাদি হয়ে ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, তার ভাই আকল মিয়া, আকল মিয়ার পুত্র আবু বকর ও কাশেম মিয়া এর বিরুদ্ধে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com