বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে মুক্তিযোদ্ধার মেয়েকে বিদেশ পাচার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মুক্তিযোদ্ধা সমর আলীর মেয়েকে সৌদি আরবে চাকরি দেওয়ার নাম করে পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে দালালচক্র। এ ব্যাপারে মেয়ের মা রফিয়া বেগম বাদী হয়ে গন্ধবপুর গ্রামের দালাল আবুল কালামের বিরুদ্ধে মাধবপুর থানায় পাচারের অভিযোগ এনে মামলা করেছেন। মুক্তিযোদ্ধা সমর আলীর স্ত্রী রফিয়া বেগম জানান, ৫ মাস আগে গন্ধবপুর গ্রামের আবুল কালাম তার মেয়েকে গৃহকর্মীর চাকরির কথা বলে সৌদি আরব নেয়। সেখানে গিয়ে তার মেয়ে ডলি বেগম (২০) বিপদের সম্মুখীন হলে ৩ শতক জায়গা দেওয়ার শর্তে তার মেয়েকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রতি দেয় চক্রটি। ২ মাস আগে ৩ শতক জায়গা দিলেও তার মেয়ে কোনো সন্ধান মিলছে না। ২ মাস আগে একদিন শুধু তার মেয়ে ফোন করে জানায়, তাকে ৪ লাখ টাকার বিনিময়ে পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে। ৫ মাসের মধ্যে এটুকুই ছিল তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা। মামলার পর পুলিশ আবুল কালামকে চাপ দিলে ডলিকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্র“তি দেয়। কিন্তু এখন পর্যন্ত আদৌ তার মেয়েকে পাবে কিনা এর কোন পদক্ষেপ নেই। মেয়ের এ খবরে মুক্তিযোদ্ধা সমর আলী এখন শয্যাশায়ী। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিকটিমকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com