বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বুল্লা-ছাতিয়াইন সড়কে ওরস থেকে ফেরার পথে দুর্বৃত্তের হানা ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা-ছাতিয়াইন সড়কে ওরস থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় বকুল মিয়া (৩০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিসহ কয়েকজনকে মারধোর করে টাকা পয়সাসহ মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ভোরে মাধবপুর উপজেলার রামপুর গ্রামের ছৈয়দ মিয়ার পুত্র বকুল মিয়া (৩০), তার চাচাতো ভাই কেছলু মিয়া (২৮) সহ কয়েকজন লোক নাসিরনগরের খান্দুরা পীরের ওরস শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওই সড়কের উজ্জলপুর গ্রামের নিকট পৌছলে একই গ্রামের আক্তার মিয়া, মিজান মিয়াসহ একদল লোক তাদের উপর হামলা চালিয়ে টাকা পয়সাসহ মালামাল নিয়ে যায়। এতে বাঁধা দেয়ার চেষ্টা করলে বকুল মিয়া গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে মাধবপুর থানার এসআই দয়াল হরির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আক্তার মিয়া (৩৫) নামের এক দুর্বৃত্তকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com