বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মামলা করে নিরাপত্তাহীন পরিবার মাধবপুরে যৌন হয়রানীর শিকার স্কুলছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৮৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌন হয়রানীর শিকার এক স্কুলছাত্রী ও তার পরিবারকে সালিশে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে উত্ত্যক্তকারী যুবক। এ হুমকির পর ছাত্রীটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে। পরিবর্তিতে মামলা করায় বখাটের পরিবার ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পুনরায় হুমকি দেয়। তাৎক্ষনিক খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারকে নিরাপত্তা দেন। এ ব্যাপারে যৌন হয়রানির শিকার ছাত্রীর মা রোববার রাতেই গোবিন্দপুর গ্রামের বখাটে শফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে মেয়ের মা হেনা বেগম অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে উপজেলার সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ালেখা করে। স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের আলী আহম্মেদের ছেলে শফিকুল ইসলাম তার এক সহযোগিকে নিয়ে প্রায়ই উত্ত্যক্ত করে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এ ঘটনাটি শফিকুল ইসলামের বাবা আলী আহম্মেদের কাছে বিচার প্রার্থী হলে গ্রামের মাতব্বররা ২৮ জানুয়ারি শনিবার রাতে ছাত্রীটির বাড়িতে প্রহসনের সালিশ বৈঠকে বসেন। একই গ্রামের সুজন মিয়া সালিশ বৈঠকে ওই ছাত্রীকে শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে কিংবা মেয়েকে আর্থিক জরিমানা প্রদান করার মাধ্যমে বখাটে শফিককে মাফ করে দেয়ার জন্য প্রস্তাব দেন। সুজন মিয়ার এ প্রস্তাব আরো কয়েকজন মুরুব্বি সমর্থন করেন। ছাত্রীর পরিবার এ প্রস্তাব মেনে নিতে পারেননি। এ কারণে উত্ত্যক্তকারী শফিকুল ইসলাম সালিশ বৈঠকে ছাত্রী ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সালিশস্থল ত্যাগ করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সকালে শফিকুলের পরিবারের লোকজন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে কেন মামলা করেছে এর জবাব চাইতে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন বলেন, সোমবার সকালে শফিকুলের পরিবারের লোকজন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে কেন মামলা করেছে এর জবাব চাইতে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম বলেন, ছাত্রীটি মায়ের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এসআই মমিনুল ইসলাম ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com