শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ থেকে চুরি যাওয়া সিএনজি বাহুবলে উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি সিএনজি বাহুবল থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হাফিজপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে বাদল মিয়া (৪৫)। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হাফিজপুর নামকস্থান থেকে অটোরিক্সাসহ তাকে আটক করা হয়।
জানা যায়, শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে ঘরের তালা ভেঙ্গে সিএনজিটি (হবিগঞ্জ-থ-১১-৪০২৮) চুরি করে নিয়ে যায় বাদল মিয়া। গতকাল শনিবার বেলা ১টার দিকে সিএনজি অটোরিক্সাটির নাম্বার প্লেইট খুলে হাফিজপুর গ্রামের একটি গ্যারেজ থেকে পালিয়ে যাওয়ার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাকে আটক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সৈয়দ জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সাটি চুরি করার সময় ঘরের তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত শাবুলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করে সিএনজিটি উদ্বার করা হয়েছে। আটককৃত চোর আরও দুই জনের নাম স্বীকার করেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com