সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ছালেহাবাদ মূহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছালেহাবাদ মূহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১১টার দিকে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ রকিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, থানার ওসি মোকতাদির হোসেন রিপন, বাঘাসুরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন আহমেদ, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন, কেডিকেএস এর নির্বাহী পরিচালক মহিউদ্দিন আহমেদ ও মোঃ মহিউজ্জামান হারুন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ছালেহাবাদ এম এস দাখিল মাদ্রাসার সুপারেন্টটেন্ড এ কে এস উবায়দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন আহমেদ মাদ্রাসার ছাত্রদের সুবিধার্থে একটি গভীর নলকূপ ও সাপ্লাই এর ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন এ কে এস উবায়দুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com