বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গোবিন্দপুরে ঝোপের ভিতর সাপুরের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর এলাকায় ঝোপের ভেতর থেকে সাপ ধরতে গিয়ে আক্তার উদ্দিন (২৫) নামের এক সাপুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে কুলাউড়া উপজেলার সমশের নগর গ্রামের মৃত আফরোজ মিয়ার পুত্র। গতকাল সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
আক্তারের সহযোগি সাপুড়ে আইনুল হক জানান, দীর্ঘদিন ধরে তারা হবিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সাপ ধরে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। গতকাল ওই সময় একটি বিষধর সাপকে ঝোপের ভেতর ধরতে যায় তার ওস্তাদ আক্তার উদ্দিন। এ সময় হঠাৎ আক্তার উদ্দিন অজ্ঞান হয়ে যায়। তবে সাপ কামড় দিয়েছে না কি বিষাক্ত কোন কিছুর কামড়ে আক্তার উদ্দিন মারা গেছে তা জানা যায়নি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই আক্তারের লাশ নিয়ে যায় বেদে লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com