বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৭ ও ৮নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মিলনগঞ্জ বাজারে যুবলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হোসাইন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাচ্চুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল ও যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, ইউপি মেম্বার আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা আছকির মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোনা মিয়া, যুবলীগ নেতা আব্দুল মুক্তাদির, কামরুজ্জামান সেলিম, আব্দুস সামাদ সুজন, আবব্দুল জলিল, দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ রাজীব প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ সুজনকে সভাপতি ও কামরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক করে ৭নং ওয়ার্ড যুবলীগ এবং আব্দুল জলিলকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৮নং যুবলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com