মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এম.এ মুনিম চৌধুরী এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামবাসীর আয়োজনে এমপি মুনিম চৌধুরী বাবু ফুটবল টুর্নামেন্ট চৌশতপুর মাঠে অনুষ্টিত হয়েছে। খেলায় নয়’মৌজা ফুটবল একাদশ ও জগন্নাথপুর কাতিয়া অলইতলী ইয়াংমেন্স এফসি ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে সুমনের একমাত্র গোলে জগন্নাথপুরের কাতিয়ার অলইতলী ইয়াংমেন্স এফসি নবীগঞ্জের নয়মৌজা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপের মধ্যে মোটর সাইকেল ও একুশ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এম,পি ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, জাপা নেতা মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, বেনু চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, সাবেক কাউন্সিলর রুহুল আমিন রপু, মোঃ নজির মিয়া, ইজাজ মিয়া, আব্দুল ওয়াহিদ , যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, এম এ রহিম, এম এ মুমিন, যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, ইউপি মেম্বার উমেদ আলী, আব্দুল হামিদ, জাপা নেতা মুরাদ আহমদ, আব্দুল মুকিত, আশিক, রেকাত, ফুরুক মিয়া, ছায়াদ আহমদ, সদর, মাসুক মিয়া, ফয়জুর ও সফিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com