বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ শহীদ আলী এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, নবীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহীন আহমেদ চৌধুরী, শাহ্ ফজর আলীর সহধর্মিনী শাহ্ আয়শা বেগম, সাধারণ সম্পাদক মো: মুহিব চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ্ আকলিমা আক্তার, সদস্য শাহ্ সালেকা বেগম, শাহ্ রাহীলা বেগম, শাহ্ আসমা আক্তার চৌধুরী, শাহ্ আফিয়া আক্তার চৌধুরী, মেম্বার মো:আব্দুল হাই, মহিলা মেম্বার রোকেয়া বেগম, বিশিষ্ট মুরব্বি শ্যামানন্দ ভট্টাচার্য্য, মোঃ মামুন আহমদ, এস দুলাল মিয়া প্রমুখ। কোরআন তেলোয়াত করেন হাফেজ মো: রাকিব হোসেন চৌধুরী। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com