সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলের দৌলতপুরে সিএনজি উল্টে আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের দৌলতপুরে পুলিশের তাড়া খেয়ে সিএনজি অটোরিকশা উল্টে এক দলিল লিখকসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবলের উদ্দেশ্যে যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা ওই সড়কে পৌছলে চেকপোষ্টে থাকা পুলিশ সিএনজিটি থামানোর সিগন্যাল দেয়। এ সময় সিএনজি চালক বেপরোয়া গতিতে চালিয়ে গেলে চেকপোষ্টের অদুরে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাহুবল উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের টুকুন কুমার দেব (২৭) সহ ৫ জন আহত হয়। অপর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com