বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনের ৫শ গজ দক্ষিণে রেল লাইনের পাশ থেকে পয়তাল্লিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেল পুলিশের এসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ওই স্থানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এসআই দ্বীন মোহাম্মদ জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছে। তার মাথা থেতলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com