বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্কাউটস সমাবেশে এমপি আবু জাহির ॥ সমাজকে অপরাধ মুক্ত রাখতে স্কাউটসের বিকল্প নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, স্কাউটসরাই শক্তি আর স্কাউটসরাই বল। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল প্রকারের অপরাধ থেকে মুক্ত রাখতে স্কাউটসের বিকল্প নেই। স্কাউটসের মাধ্যমেই একটি এলাকা ও এলাকা থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। তিনি স্কাউটসের উন্নয়নে তার পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার সন্ধায় রিচি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চদশ হবিগঞ্জ জেলা সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, জেকে স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা স্কাউটের কমিশনার জাহাঙ্গীর চৌধুরীসহ নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটের সেক্রেটারী কামাল উদ্দিন।
উল্লেখ্য, উক্ত স্কাউট সমাবেশে হবিগঞ্জের ৮ উপজেলার ৬২টি স্কাউট দল স্ফতস্ফুর্ত অংশ নিয়েছে। এর মাঝে ১৫টি গার্লস স্কাউট দল। আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত উক্ত সমাবেশ চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com