শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে বিস্ফোরক মামলায় পৌর কর্মচারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার পরোয়ানাভুক্ত অফিস সহায়ক রিপন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পৌর কর্মচারীরা। সে শহরের মোহনপুর গ্রামের রহমত আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের মাঝে আলোচনা ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, পৌরসভার অফিস সহায়ক রিপন মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ জানুয়ারি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীসহ একদল পুলিশ তাকে পৌরসভা থেকে গ্রেফতার করে। কর্মরত অবস্থায় অফিস থেকে রিপনকে গ্রেফতারে তার সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রাস্তা অবরোধ করে গ্রেফতারের প্রতিবাদ করে। এ সময় দুইটি ময়লার গাড়ি রাস্তা আড়াআড়ি করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক ও ওসি তদন্ত ঘটনাস্থলে যান। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস সহ কাউন্সিলার ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আলোচনায় বসেন।
বৈঠকে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে রিপনের বিরুদ্ধে মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়েছে। এ জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অফিস থেকে গ্রেফতার করায় তিনি দুঃখ প্রকাশ করেন। এতে পরিস্থিতি শান্ত হয়। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com