শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

চুনারুঘাটে সাজাপ্রাপ্তসহ ৫ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় পলাতক ৫াআসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চুনারুঘাট পৌরসভার পশ্চিম বড়াইল গ্রামের আব্দুল আউয়ালের পুত্র দুই সাজাপ্রাপ্ত ছায়াদুল উরফে সহিদুর (৩০)। ২০১১ সালে চুুনারুঘাট থানায় দায়ের করা একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ২বছরের সাজা দেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত অপর আসামীরা হলেন, চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের খুর্শেদ আলীর পুত্র রহমত আলী (৩০), উপজেলার রানীগাঁও ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মঞ্জব আলীর পুত্র বন মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী কুতুব মিয়া (৪০), মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল আলী (৪৫) ও সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের আইয়ূব আলীর পুত্র তৌফিক মিয়া (৩০)। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে চুনারুঘাট এএসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com