বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রান তহবীল থেকে প্রাপ্ত শীতবস্ত্র কম্বল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন এলাকার অসহায়, গরীব, দুস্থ ও ছিন্নমুল মানুষের মধ্যে বিতরন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শতাধিক ভাসমান অসহায়-দারিদ্র মানুষদের হাতে এই কম্বল তুলে দেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাংবাদিক এম এ আহমদ আজাদ, মতিউর রহমান মুন্না প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ভাসমান, ছিন্নমুল ও দারিদ্র মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন। কম্বল বিতরন কালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গরীব, অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com