মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

১০ ইউনিয়ন ও ২ পৌর সভার মুরুব্বী ও জনপ্রতিনিধিদের সমর্থনে সৈয়দ আহমদুল হকের প্রার্থীতা ঘোষনা

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলা নির্বাচনে দশ ইউনিয়ন দুই পৌর সভার বিশিষ্ট মুরুব্বী ও জনপ্রতিনিধিদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা করলেন। তিনি বলেন, তিন যুগ ধরে উপজেলা বাসির সেবা করে আসছি বাকি জীবন সেবা করে কাটাতে  চাই।, তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের ভাগ্য নিজে উন্নয়ন করতে না পারলেও জনসাধারণের ভালবাসা অর্জন করতে পেরেছি বলে আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকে এবং সকরের দাবীর প্রেক্ষিতে উপজেলার সেবক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
গতকাল শুক্রবার বিকেলে পইল নতুন বাজার সংলগ্ন মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সদর উপজেলার ১০ ইউনিয়ন ও ২ পৌরসভার বিশিষ্ট মুরুব্বী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি বর্গ যুব সমাজ সহ হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় তারা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে তাকে নির্বাচিত করার লক্ষ্যে এক যোগে কাজ করতে সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস ব্যক্ত করেন। নূরপুর ইউনিয়নের বিশিষ্ট প্রাচীন মুরুব্বী মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং হাজি মোঃ আম্বর আলী, শাহ মতিউর রহমান মতিন ও মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় পূর্ণ সমর্থন জানিয়ে স্বাগত বক্তৃতা করেন পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, লস্করপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া, তেঘরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শায়েস্তাগঞ্জ পৌর কমিশনার সায়েদুর রহমান, মেম্বার আব্দুল আলিম, হাজি আব্দুল শহীদ, হাজি শফিক মিয়া তালুকদার, মেম্বার সেলিম মিয়া, নূরপুর ইউনিয়নের মেম্বার দরবেশ আলী, সফর আলী, মানিক মিয়া, মুক্তিযোদ্ধা নূর মিয়া, মীর মোঃ কাজল মিয়া, হারুনুর রশিদ তালুকদার, হাজি আব্দুর রহিম, রিচি ইউনিয়নের এডভোকেট কুতুব উদ্দিন, মোঃ সামছুল হক, গোপায়া ইউনিয়নের মেম্বার ইউনুছ মিয়া, আতউর রহমান, নজরুল ইসলাম, মোঃ সুরুজ আলী, জহিরুল ইসলাম, মোঃ এয়াদ আলী, এমদাদুল হক আওয়াল, মেম্বার সেলিম মোস্তফা, মেম্বার জুলহাস মিয়া, লুকড়া ইউনিয়নের মোঃ আজদ মিয়া, মোঃ শহীদ মিয়া, তেঘরিয়া ইউনিয়নের হাফেজ আব্দুর রহমান, সুরুজ আলী, মেম্বার মোঃ পেরা মিয়া, সাবেক মেম্বার সিরাজুল হক, সামছু মিয়া, মেম্বার মর্তুজ আলী, উমেদ নগর এলাকার দারোগা আলী, মাছুলিয়ার ফয়জ উল্লা সর্দার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com