শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাশরাফিদের মানরক্ষা না হোয়াইটওয়াশ

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভালো খেলে হারলেও খেলার প্রসংশা করেন সবাই। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে আর টি-২০ সিরিজ হারের পর পারফরমেন্সের মানদ- কীভাবে বিচার হবে এই প্রশ্নে বিসিবির অনেক পরিচালকই নিরুত্তর থেকেছেন। ওয়ানডের তিন ম্যাচ আর টি-২০’র তিন ম্যাচের গত দুই ম্যাচ খেলতে গিয়ে টাইগার ক্রিকেটাররা যেভাবে ডিগবাজি খেলেন, তাতে দলের পারফরমেন্স নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির পোস্টমর্টেমে নামা উচিত বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। টি-২০ সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেলে সম্মান কিছুটা রক্ষা হবে বলেও মনে করেন তারা। আজ (রোববার) টি-২০ সিরিজের শেষ ম্যাচ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মান রক্ষার লড়াইয়ে নামছে মাশরাফিবাহিনী। ওদিকে বাংলাদেশকে সামনে রেখে দুরন্ত গতিতে উড়ছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগেই ওয়ানডে সিরিজটা ৩-০ তে জিতে নেয় তারা। রোববার একই কীর্তি (হোয়াইটওয়াশ) গড়তে আবার মাঠে নামছে তারা। বাংলাদেশের মানরক্ষার ম্যাচ হলেও কিউইদের লক্ষ্য অতিথিদের টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ করা। কখনোই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ম্যাচ জিততে না পারা মাশরাফির দল এবার কি ঘুরে দাঁড়াতে পারবে? টেস্ট সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড বোর্ড আগেই বিশ্রামে রেখেছে কয়েকজন দীর্ঘ পরিসরের ক্রিকেট তারকাকে। মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট কিংবা কলিন ডি গ্র্যান্ডহোমের ভালো ব্যাক আপ আছে। জর্জ ওয়ার্কার শীর্ষে, ম্যাট হেনরি, লুকি ফার্গুসনদের বোলিং তো ডোবাচ্ছেই টাইগারদের। তবে একটা পরিবর্তন নিশ্চিত শেষ ম্যাচটিতে। আগের খেলায় ইনজুরিতে পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি।
বিশ্রামের চিন্তা বাংলাদেশ শিবিরেও। সামনে ২ ম্যাচের টেস্ট সিরিজ। তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ম্যাচ উইনারদেরও বসে থাকতে দেখলে অবাক হওয়ার থাকবে না। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান স্বস্তিতে নেই। শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও প্রথম টেস্টের দলে এই বোলিং বিস্ময় নেই। তাসকিন আহমেদ প্রথম টি-২০ ম্যাচ খেলবেন আজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com