সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

বাল্লা সীমান্ত থেকে মাদক উদ্ধার ॥ ৪ জনকে আটক করেও ছেড়ে দিল পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার দারোগা আরিফ ওই গ্রামের জাহিরের বাড়ী থেকে ১শ বোতল হুইস্কি ও ৭০ বোতল ফেনসিডিল আটক করেন। এ সময় খলিল ও উস্তারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন দারোগা অরিফ। এলাকাবাসি জানান, সাদা পোষাকে পুলিশ ওই অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত মাদক ব্যবসায়ীরা আটক হলেও কিছুক্ষণ পর ৩জনকে ছেড়ে দিয়ে খলিলকে থানায় নেয়া হয়। ১২ ঘন্টা পর খলিলকেও থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। এ ব্যাপারে দারোগা আরিফ বলেন, এলাকাবাসির অনুরোধে ধৃত ব্যক্তিদেরকে ছেড়ে দেয়া হয়েছে। ২৪ বোতল ফেনসিডিল আটকের কথা স্বীকার করে তিনি জানান, জাহির ও সবুজ নামের দু’ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com