বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থা রেজিষ্ট্রেশন প্রাপ্ত হওয়ায় জেলা নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থা রেজিষ্ট্রেশন প্রাপ্ত হওয়ায় জেলা নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলার রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। রগু চৌধুরী পাড়াস্থ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গ লাল রবিদাস বাড়ীতে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উক্ত বাড়ীর মুরুব্বি রাম পরিক্ষা রবিদাস।
এতে উপস্থিত ছিলেন জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জু রবিদাস, সদস্য সুনিল রবিদাস, রনজিত রবিদাস, সমিরণ রবিদাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিশিষ্ট মুরুব্বি রাম পরিক্ষা রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রুবেল রবিদাস, সুভাস রবিদাস, মিহির লাল রবিদাস, অর্জুন রবিদাস, জহুর লাল রবিদাস, পটল রবিদাস, খোকন রবিদাস, বাদল রবিদাস, সখিচরণ রবিদাস, পনি লাল রবিদাস, নয়ন রবিদাস, সুমন রবিদাস, বিরবল রবিদাস, যোগেস রবিদাস প্রমূখ। সভায় উপজেলা রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকে জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com