সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ পৌরসভার কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ পৌর শাখার উদ্যোগে গতকাল বাদ আছর স্থানীয় কার্যালয়ে কর্মী বৈঠকের আয়োজন করা হয়। আলিমুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও মোঃ লুৎফুর এর পরিচালনায় কর্মী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম। বৈঠকে কর্মীদের ভোটের মাধ্যমে নবীগঞ্জ পৌর শাখা ছাত্রশিবির সভাপতি নির্বাচিত হন আলিমুল ইসলাম তালুকদার। সর্বসম্মতিক্রমে অপর নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ সভাপতি সোহেল রানা, সেক্রেটারী আরিফুল হক রাজা তালুকদার, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম মুফতি, সাহিত্য সম্পাদক ইফতেখারুল ইসলাম ইফতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাকিন আহমেদ, আবুল আলা মওদুদী, বেলাল আহমেদ, হাসানুল বান্না আল আমিন, হাফিজুর রহমান, সুজাত মিয়া, জামাল আহমেদ, ফারছুজ্জামান, শাহিদুর রহমান, ফয়ছল আহমেদ নাঈম, শামীম আহমেদ, ইমন, জুনেদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মোঃ আজহারুল ইসলাম মুফতি, ইসলামী সংগীত পরিবেশন করেন সাকিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com