শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বড়দিনকে সামনে রেখে যুক্তরাজ্যে বাংলাদেশী তরুন ব্যবসায়ীর কোরেশীর ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৭৩০ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এর কোরেশী রেষ্টুরেন্ট এর সত্বাধিকারী ইয়াহিয়া কোরেশী স্টকপোর্ট এর উইল¯িপ্রং সেন্টারে প্রায় শতাধিক গৃহহীন নারী-পুরুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে প্রত্যেককে শীতবস্ত্র এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রীও প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, সত্যিই আমরা ইয়াহিয়া কোরেশীর এই সহযোগীতা পেয়ে আবেগাপ্লুত। ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইয়াহিয়া কোরেশী বলেন, আমরা বাংলাদেশীরা যারা ব্রিটেনে বসবাস করছি তাদের অনেকেই নিজ দেশে এবং বিশ্বের অন্যান্য দেশের অসহায় মানুষদেরকে অনেক বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে থাকি। আমি মনে করি নিজ নিজ দেশের অসহায়দের পাশাপাশি shomachar

15683613_1590831440930861_862147063_nব্রিটেনেও অনেক অসহায় মানুষজন রয়েছে যাদের পাশে দাড়ানো প্রয়োজন। এছাড়া আমাদের সন্তানদেরকে মানবতার কল্যাণে কাজ করার ক্ষেত্রে উৎসাহীতো করতে সকল সামর্থবানদের এগিয়ে আসা প্রয়োজন। ইয়াহিয়া কোরেশী আরো বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি আমার বাবা মোঃ জালাল উদ্দিন আহমেদ কোরেশী বাংলাদেশে নিজের এলাকার অসহায়, দুস্থ মানুষের জন্য শীতকালে, রমজান মাসে, ঈদের সময় ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের কাজে নিরবে কিছু সাহায্য সহযোগীতা করতেন। যা আজও অব্যাহত আছে। আমি আমার বাবার এই কাজ গুলো দেখে অনুপ্রাণিত হই। তিনি দ্রুততম সময়ের মধ্যে পারিবারিক ভাবে কোরেশী ফাউন্ডেশন নামে একটি চ্যারেটি সংগঠন করবেন বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর উইল¯িপ্রং সেন্টারে মধ্যাহ্নভোজ, শীতবস্ত্র ও প্রসাধনী সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর লীসা স্মার্ট, উইল¯িপ্রং সেন্টারের ম্যানেজার মিঃ জনথ্যান, ডাঃ তেইসা বারকার, ফিটনেস সেন্টার ম্যানেজার মিস ক্যারী, এ্যামড্রেউ। কোরেশী রেষ্টুরেন্ট এর এক্সিকিউটিভ চীফ মোঃ আব্দুল আজিজ প্রতিক্রিয়ায় বলেন- এরকম একটি আয়োজনে খাবার পরিবেশন করতে পেরে সত্যিই আনন্দিন। ভবিষ্যতেও কোরেশী রেষ্টুরেন্টের পক্ষ থেকে এধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিউনিটির বিশিষ্টজনেরা ইয়াহিয়া কোরেশীর এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com