বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ উপজেলা কৃষকপার্টির আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা কৃষকপার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় জেলা কৃষক পার্টির আয়োজনে শহরের শ্বশ্মনাঘাটস্থ জাতীয় কৃষক পার্টির হবিগঞ্জ জেলা কার্যালয়ে উক্ত কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে ও এস এম তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বুলবুল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক গাজী মোঃ মিজবা উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কৃষক পার্টির যুগ্ম আহ্বায়ক হাজী ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকমল হোসেন, জেলা জাতীয় সৈনিক পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ মোজাফফর হোসেন (সাজ্জাদ), সানা উল্লাহ মিয়া, বাদশা মিয়া, আশিক মিয়া প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আবু ইউসুফকে আহ্বায়ক, এস এম তাজুল ইসলামকে সদস্য সচিব, হাজী এম ইউসুফ আহমেদ চৌধুরী, হাজী মোঃ শামসুল আলম, আব্দুল মালিক ও মোঃ নুরুল ইসলাম মহরীকে যুগ্ম আহ্ভায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা কৃষক পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com