বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে ব্র্যাকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ ব্র্যাক বানিয়াচং সমন্বিত উন্নয়ন কর্মসুচীর উদ্যোগে অনুষ্ঠিত হল কিশোর কিশোরীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬। ব্র্যাক বানিয়াচং সদর অফিস চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী ইলিয়াছ ফরাজী। উক্ত প্রতিযোগীতায় বানিয়াচং সদর, চৌধুরীবাজার, কাগাপাশা, আলীগঞ্জ, ইকরাম, সুজাতপুর ও মাকুর্লী অফিসের ৮০ জন কিশোর-কিশোরী ৬টি ইভেন্টে অংক দৌড়, দড়িলাফ, মিউজিকেল চেয়ার, নাচ, গান ও কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী এ এইচ এম মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (বিইপি) মোস্তফা কবির, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (এম এফ) মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট (সিইপি) সুলতান মাহমুদ সুমন, পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ ইছাক মিয়া ও মনিয়া সুলতানা। সঞ্চালনায় ছিলেন আবুল মাসাকিন। এতে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, তরুন কন্ঠ শিল্পী রাজিব ভট্টাচার্য্য ও মাছরাঙ্গা টিভি চ্যানেল এর বাউলিয়া অনুষ্ঠানের উদয়মান শিল্পী সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com