বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জ ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে স্কুল ঘেরাও কর্মসূচী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে শায়েস্তাগঞ্জ সচেতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে স্কুল ঘেরাও কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।
বুধবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ঘেরাও কর্মসূচী পালনকালে ছাত্র-যুব পরিষদের পক্ষ থেকে মোশারফ হোসেন শাহেদ বলেন, স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর বিচারের দাবীতে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। কিন্তু এরপরও কোন সঠিক বিচার পাচ্ছে না নির্যাতিত স্কুল ছাত্রী। তাই সবার সম্মতিক্রমে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণ দাবী করছি।
ঘেরাও কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া ২২ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় দাউদনগর বাজারে মানববন্ধন ও ২৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে নাঈম নামে এক যুবক শ্লীলতাহানি করে। এনিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com