বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহর থেকে পালিয়ে যাওয়া ছাত্রী কুড়িরগ্রাম থেকে উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোজ বিকেজিসি স্কুলের এসএসসি পরীক্ষার্থী (১৫) কে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ বোয়ারি থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়। আদালতে জবানবন্দি শেষে তাকে পিতা ফজলুল হক খানের জিম্মায় দেয়া হয়।
সুত্র জানায়, নাতিরাবাদ এলাকার ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রাণ আরএফএল কোম্পাণীর বিক্রয় প্রতিনিধি নাগেশ্বরী গ্রামের কবির হোসেনের পুত্র মাসুদ রানার। রানা হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় একটি মেসে থাকার সুবাদে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২৪ নভেম্বর রাত ৯টার দিকে বান্ধবীর নিকট থেকে বই আনার কথা বলে বাসা বের হয়ে যায়। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। তিনদিন পর মেয়ের পিতা বাদি হয়ে সদর থানায় অপহরণ মামলা করেন। এদিকে এসআই মির্জা মাহমুদুল করিম কললিষ্টের সুত্রধরে নিশ্চিত হন ওই ছাত্রী নাগেশ্বরী গ্রাম থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মাসুদ রানা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com