বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর থানার এসআই সাহিদ মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই মির্জা মাহমুদুল করিমকে। তিনি জানান, গত রবিবার দুপুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ২নং পুল এলাকায় পুলিশ তল্লাশী শুরু করে। এ সময় ৩ মোটরসাইকেলযোগে ৩ জন করে ৯ যুবক শহরে প্রবেশের চেষ্টা করেন। তখন দায়িত্বরত এসআই সাহিদ মিয়া তাদেরকে আটকিয়ে কাগজপত্র দেখতে চান এবং প্রতি সাইকেলে ২ জন করে যেতে বলেন। এ সময় আরোহীরা পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদানের চেষ্টা করে।
এ নিয়ে তাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ওই এসআই’র কথা না শুনেই শহরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে এবং শতাধিক লোক নিয়ে থানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এ সময় তারা পুলিশের দুইটি পিকআপ, হবিগঞ্জ সহকারি পুলিশ সুপারের গাড়ি ভাংচুর করে। তাদের ইটপাটকেল নিক্ষেপে থানা অভ্যন্তরের সার্ভিস ডেলিভারী রোমের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাদের হামলায়, এসআই অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল নিজাম, ওয়াহেদ, রুবেল, উজ্জল ও জাকির আহত হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com