মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রবীণ সাংবাদিক আমির হোসেন ও সাংবাদিক ফোরামের সাবেক সভাপতির পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ৫ বারের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন এবং হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদের পিতা আব্দুল বারীর রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম ওয়াহাব নাইমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাউছার আহমেদ, দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি পাবেল খান চৌধুরী, সাংবাদিক দিদার এলাহী সাজু, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার আকলাছুর রহমান প্রিয়, সাংবাদিক এম সজলু, একে কাওছার, জাকারিয়া চৌধুরী, জাহেদ আলী মামুন, মুন্না, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com