সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌরসভায় ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৯৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিণের দ্বিতীয় ব্যাচ। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই প্রশিক্ষনের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। হবিগঞ্জ পৌরসভার ১, ২, ৩ ও ৯নং ওয়ার্ড সমন্বয় কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় প্রশিক্ষনের দ্বিতীয় ব্যাচ। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইউজিপ-৩ গভার্নেন্স ইমপ্র“ভম্যান্ট এবং ক্যাপাসিটি ডেভেলপম্যান্ট (জিআইসিডি) এর আওতায় হবিগঞ্জ পৌরসভা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জাহির উদ্দিন, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, অর্পনা বালা পাল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা। প্রশিক্ষণের বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান এবং কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ইনকুসিভ ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট মোঃ মহিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com