সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আগামীকাল অনুষ্ঠিত হবে বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। সহকারি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন বিকেজেসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমান। এবারের বৃত্তি পরীক্ষায় ২য়, ৫ম ও ৮ম শ্রেণিতে ৫ শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কয়েকজনকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষার আসন বিন্যাস আজ বিকেলে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষা কমিটির আহ্বায়ক সবিনয় দাশ জানান ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com