বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ শহরে ডাকাত দলের হানা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকায় লন্ডন প্রবাসীর বাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে ভাড়াটিয়া ৪ পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ৩টি ডাকাতির ঘটনা ঘটল। ইতোপূর্বে ২টি ঘটনায় পুলিশের কোন ভূমিকা না থাকায় জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র পক্রিয়া।
সর্বশেষ সোমবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের লন্ডন প্রবাসী রহিমা খাতুনের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত ওই বাসায় হানা দেয়। ডাকাতরা ওই বাসার গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসার ভাড়াটিয়া ৪টি পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ১ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে পর পর ৩টি ঘটনায় কোন ডাকাত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ডাকাত আতঙ্কে অনেক পরিবারের লোকজন এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। আক্রান্ত পরিবারের লোকজন জানান ওই টাকাগুলো বাসা ভাড়া দেওয়ার জন্য প্রত্যেক পরিবার জমা রেখেছিলেন। সকালে বাসার মালিক রহিমা খাতুনের ভাইকে ভাড়া দেয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com