বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ওয়াহেদের পিতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচারের সহযোগী সম্পাদক ও জেলা ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদের পিতা আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি….রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামস্থ তার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ পুত্র, ৩ কন্যা ও স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বুধবার বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ী ইকরামে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ওয়াহেদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসনাম কহিনুর।
এছাড়াও শোক প্রকাশ করেন জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী ও সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ কে এম ওয়াহাব নাইমী, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর ও পাঠাগার সম্পাদক আব্দুল হক মামুন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ কে এম শামছুল হক, আইন সম্পাদক আশাহীদ আলী আশা, প্রচার ও প্রকাশানা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম কাউছার আহমেদ, নির্বাহী সদস্য শরীফ চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন ও এম সাজিদুর রহমান প্রমুখ।
এদিকে, সাংবাদিক এম এ ওয়াহেদের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সমাচার পরিবারের অন্যান্য সাংবাদিকগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com