বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অনলাইনে জনতার মুখোমুখি হলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে অনলাইনে জনতার মুখোমুখি হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এমপি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভোটারের প্রশ্নের উত্তর দিলেন। সম্প্রতি আমার এমপি ডটকম নামে ওয়েব পোর্টালের মাধ্যমে সাইফুর রহমান নামের এক নাগরিক হবিগঞ্জের গ্যাস সমস্যা নিয়ে আবু জাহির এমপির কাছে জানতে চাইলে তিনি সেই প্রশ্নের উত্তর দেন। আমার এমপি ডটকমের ডাটাবেজ তৈরি করতে গিয়ে তাদের দেয়া তথ্য অনুসারে ৩৫০ এমপির মধ্যে ২৯৫ এমপির ফেসবুক আইডি বা পেজ থাকলেও সেগুলো ভেরিফাইড নয়। ভেরিফাইড ফেসবুক আইডি বা পেজ আছে এমন এমপির সংখ্যা মাত্র ৭। ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে মাত্র ২ জনের। বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপিসহ ৩৫০ জন এমপির পরিচিতি, ঠিকানা, ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যম। মূলত, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতেই আমার এমপি ডটকমের এই উদ্যোগ। এডভোকেট আবু জাহির এমপির প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে ডিজিটাল পথচলা শুরু হলো এমপিদের। এর মাধ্যমে ভোটার ও রাজনৈতিক নেতাদের মধ্যে এক নতুন সেতুবন্ধন রচিত হবে বলেই মনে করেন আমার এমপি টিম কর্তৃপক্ষ। আবু জাহির এমপির মতো অন্যান্য এমপিগণও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় শরিক হবেন বলে আশাবাদী তারা। বিশ্বের উন্নত দেশসমূহে মন্ত্রী এমপিগণ ইমেইল, চিঠি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com