রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুরাদপুরে স্বামী পরিত্যক্তা গৃহবধুকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের রাধাপুর গ্রামে ভাই ও ভাবীর হামলায় নুরজাহান বেগম (২৫) নামের স্বামী পরিত্যক্তা গৃহবধু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ওই গ্রামের আব্দুস সত্তারের পুত্র মৃত নুরজাহানের ভাই মমিন মিয়া জানান, ৫ বছর আগে নুরজাহানকে বিয়ে দেয়া হয় হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের ছালেক মিয়ার সাথে। এরপর তাদের মাঝে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ করে তার বোন পিত্রালয়েই বসবাস করতো। সম্প্রতি নুরজাহানের সাথে তার ভাই সহিদ মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমলিন্য চলে আসছিল। এ কারণে গতকাল রবিবার সকালে নুরজাহানকে সহিদ ও তার স্ত্রী মর্জিনা বেগম পিটিয়ে আহত করে। সে দুপুরে বাড়িতে এসে ঝগড়ার বিষয়টি অবগত হয়। আহত অবস্থায় নুরজাহানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় নুরজাহানের মৃত্যু হয়। এ দিকে মর্জিনার আপর ভাই শাহীন জানায়, কেউ তাকে মারপিট করেনি। ভাইবোনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নুরজাহান জ্ঞান হারিয়ে ফেলে। নুরজাহানের মৃত্যুর খবর শুনে সহিদ ও মর্জিনা ফোন বন্ধ করে সটকে পড়ে। তারা সটকে পড়ায় এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com