সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ব্যবসায়ী ছায়েদ মিয়া হত্যা মামলার ২ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা ব্যবসায়ী ছায়েদ হত্যা মামলার আসামী আক্তার মিয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছায়েদ আলী হত্যা মামলার আসামী আক্তার মিয়াকে থানায় ২ দিনের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করিলে আক্তার মিয়ার কাছ থেকে আসল তথ্য বেড়িয়ে আসলেও পুলিশের কাছ থেকে কোন সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে মামলার বাদীনি অভিযোগ করেছেন। গত ২০ নভেম্বর আক্তারকে থানা পুলিশ গ্রেফতার করে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। পরে মৃত ছায়েদ আলী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রিমান্ডের জন্য আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত আলফি মিয়ার পুত্র চা ব্যবসায়ী ছায়েদ মিয়া নিখোজের ৪ দিন পর গত ৬ নভেম্বর রবিবার জালিয়াবস্তি এলাকার ডাঃ আইয়ুব আলীর পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। পরে চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদ আলীর লাশ পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জবেদা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com