সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মোটরসাইকেল চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক মোটরসাইকেল চোরেক আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দেবপাড়া ইউনিয়নের নতুন বাজারের শাহ হার্ডওয়্যার ইলেষ্ট্রনিক এন্ড সাপ্লাই দোকানের সামনে থেকে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। সে ইনাতগঞ্জ ইউনিয়নের কাজিরবাজার এলাকার মাসুক মিয়ার পুত্র এবং দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর দারুসুন্নাহ মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমেদ (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ব্যবসায়ী শাহ আনিছ আলীর মোটরসাইকেলটি শাহ হার্ডওয়্যার ইলেষ্ট্রনিক এন্ড সাপ্লাই দোকানের সামনে রাখা ছিল। সন্ধ্যা ৭টার দিকে জুনায়েদ আহমেদ মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল মালিক আনিছ আলী তা দেখে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে জুনায়েদকে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সে জনতার হাতে আটক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com